নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ৭ম শ্রেণির ছাত্রী ধর্ষনের শিকার, গ্রেফতার-১

ধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষনের শিকার হয়েছেন। উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর এলাকায় এ ধর্ষনের ঘটনা ঘটে। ওই স্কুল ছাত্রী হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনায় ধর্ষিতার মা বাদি হয়ে ধর্ষকের বিরুদ্ধে গত ২১ সেপ্টেম্বর শনিবার রাতে মামলা করেন। পরে পুলিশ ধর্ষককে গ্রেফতার করেন।

সোনারগাঁও থানার এসআই আপন কুমার মজুমদার জানান, হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী স্কুলে আসা যাওয়ার পথে স্কুলের পাশের মুদি দোকানি শাহজাহান (৪৫) প্রায়ই কুপ্রস্তাব দিত। এতে রাজি না হওয়ায় গত ১৪ সেপ্টেম্বর বিকালে স্কুল থেকে টিফিনে বাড়ি ফেরার সময় ওই ছাত্রীকে একা পেয়ে শাহজাহান তাকে জোড় করে রাস্তার পাশের একটি পরিত্যাক্ত বাড়িতে নিয়ে ধর্ষন করে। পরে ওই ছাত্রী সেখান থেকে বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানান। এলাকার লোকজন বিষয়টি মীমাংসার  আশ্বাস দেন। কিন্তু এলাকায় কোন বিচার না পেয়ে শনিবার রাতে ওই ধর্ষিতার মা বাদি হয়ে  হোসেনপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মুদি দোকানি শাহজাহানকে আসামী করে মামলা দায়ের করলে পুলিশ শাহজাহানকে গ্রেফতার করেন।

প্রধান শিক্ষক মাহমুদুল হাসানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, টিফিনে গিয়ে কোন ছাত্রী না আসলে সেটা আমার দেখার বিষয় না। আমি ও আমার স্কুল কমিটি জাননি না।

অভিভাবকরা জানান, স্কুলের প্রধান ফটক থেকে এক মিনিট লাগেনা বাজারে যেতে। বাজারের পাশে পরিত্যাক্ত বাড়িতেই ধর্ষনের ঘটনা ঘটে। এ ঘটনাটি গ্রাম ও ইউনিয়ন সর্বস্ত জানে কিন্তু প্রধান শিক্ষক ও স্কুল কমিটি জানেনা এটা সন্দেহজনক। প্রধান শিক্ষক ও স্কুল কমিটি ঘটনাটি দামাচাপা দিতে চেয়ে ছিল।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

23 September 2019

সোনারগাঁয়ে ৭ম শ্রেণির ছাত্রী ধর্ষনের শিকার, গ্রেফতার-১

www.narayanganjbarta24.com