সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ৬০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার দিলেন ইঞ্জি. মাসুম

সোনারগাঁয়ে ৬০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার দিলেন ইঞ্জি. মাসুম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি, রুবেল মিয়া ) : করোনার উর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রনে সরকার কর্তৃক ঘোষিত কঠোর লকডাউনে অসহায় হয়ে পড়া ৬০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। আজ ৮ই জুলাই বৃহস্পতিবার সকালে মেঘনা শিল্পনগরী হাই স্কুল মাঠে স্বাস্থ্যবিধি বজায় রেখে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার নগদ অর্থ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর ইউপির আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, ইউপি সচিব মফিজুর রহমান সুমন, ইউপি সদস্য  সেলিম রেজা, যুবলীগ নেতা মাসুম বিল্লাহ সহ পিরোজপুর ইউনিয়নের ত্রান কমিটির সদস্যবৃন্দ।

About the author

SOFT PRO IT