নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ৩ ডাকাতকে গণপিটুনি, অত:পর পুলিশে সোপর্দ

সোনারগাঁয়ে ৩ ডাকাতকে গণপিটুনি, অত:পর পুলিশে সোপর্দ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির সময় তিন ডাকাতকে ধাওয়া করে ধরে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। ৩ই মার্চ বৃহস্পতিবার ভোরে সোনারগাঁয়ের সাদীপুর ইউনিয়নের নানাখী গ্রামের মাওলানা শফিক ও সাদিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রশিদ মোল্লার ভাই আব্দুল হাইয়ের বাসায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ভোরের দিকে একদল ডাকাত ডাকাতি করার জন্য দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। বাড়িতে প্রবেশের চেষ্টাকালে বাড়ির সদস্যদের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া দিয়ে ধরে ফেলে। এসময় তাদের গণপিটুনি দেয়া হয় ।

আটক তিনজনের নাম পরিচয় জানা যায়নি। তবে এর আগেও শুক্রবার একই গ্রামের আব্দুল্লা হাইয়ের বাড়িতে ডাকাতি হয়। ডাকাত দলের মহড়ায় এলাকাবাসী আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন পার করছেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, তিন ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটক তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

About the author

SOFT PRO IT