সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ৩শ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সোনারগাঁয়ে ৩শ’ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ে কাউসার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় কাউসার তার পায়ের সাথে স্কচটেপ লাগিয়ে বহন করা ৩শত পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। রবিবার (৩ ফেব্রুয়ারি) রাত ১১টায় সোনারগাঁয়ের থংসারদী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত কাউসার ফতুল্লার মুসলীমনগর এলাকার সেলিম মিয়ার ছেলে।

এ বিষয়ে সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) আজাদ বলেন, রবিবার রাত ১১টায় সোনারগাঁয়ের থংসারদী এলাকায় অভিযান চালিয়ে ৩শত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কাউসারকে আটক করা হয়। কাউসার তার পায়ের সাথে স্কচটেপ লাগিয়ে ইয়াবা বহন করছিল। পুলিশী চেকিংয়ের কারণে এভাবেই সে ইয়াবা বহন করে আসছিল বলে জানিয়েছে।

About the author

SOFT PRO IT