সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ১৪ হাজার ইয়াবা ও ১টি গাড়িসহ আটক ৩

সোনারগাঁয়ে ১৪ হাজার ইয়াবা ও ১টি গাড়িসহ আটক ৩
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুবেল খান ) : সোনারগাঁয়ে ১৪ হাজার পিস ইয়াবা ও ১টি বিলাসবহুল গাড়িসহ ৩জন আটক করেছে থানা পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার ঢাকা চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা থেকে দিদারুল আলম (৩০), আবু আলম (৩৫) ও মঞ্জুর আলম (৪০) নামের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

সোনারগাঁ থানার ওসি মোশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ঢাকা মেট্রো-ঘ ১১-৪৩০৯ কালো রঙের একটি হুন্দাই সিআরভি জিপ গাড়িসহ দিদারুল আলম, আবু আলম ও মঞ্জুর আলম নামের ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো ও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দিদারুল আলম কক্সবাজার-জেলার রামু থানার ধুয়াপালং গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে, আবু আলম মধ্যম কুনিয়া পালং গ্রামের বদিউল আলমের ছেলে ও মঞ্জুর আলম একই জেলা ও থানার খাইমারগুনা  গ্রামের সাবিবর আহম্মেদের ছেলে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT