সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে হাত-মুখ বাঁধা যুবকের লাশ উদ্ধার

সোনারগাঁয়ে হাত-মুখ বাঁধা যুবকের লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাছে ঝুলন্ত অবস্থায় হাত ও মুখ বাঁধা এক অজ্ঞাত (২৫) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৫ আগস্ট শুক্রবার বিকালে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ছনপাড়া এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। তবে নিহতের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাহ হোসেন জানান, নিহতের হাত ও মুখ বাঁধা ছিল এবং লাশটি গাছে ঝুলছিল। তবে সুরতহালে দেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করা হবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড হিসেবে ধারণা করা হচ্ছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতেও কাজ শুরু হয়েছে।

About the author

SOFT PRO IT