সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

সড়ক দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ে সড়ক দূর্ঘনায় অজ্ঞাতনামা (৩১) এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

সোনারগাঁ থানার এসআই আশিক ইমরান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আফিয়া সিএনজি পাম্প এলাকার ছোট সাদিপুর গ্রামে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা মর্গে প্রেরণ করছে।

তিনি আরো জানান, আমাদের ধারনা করা হচ্ছে নিহত ব্যক্তি একজন মানসিক ভারসাম্যহীন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

24 February 2019

সোনারগাঁয়ে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

www.narayanganjbarta24.com