নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে সড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

সোনারগাঁয়ে সড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৫ই ডিসেম্বর রবিবার সকালে জামপুর ইউনিয়নের সিংলাবো এলাকার সড়কের পাশে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT