সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদ দাতা ) : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের ২৫ বছর পালন উপলক্ষে সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগ প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুলাই শুক্রবার বিকালে উপজেলা জামপুর ইউনিয়নের মুছারচর প্রাথমিক বিদ্যালয়রে মাঠে জামপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন জাকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুগ্নসম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু। প্রধান বক্তা ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মুক্তিযোদ্ধা এডভোকেট সামছুল ইসলাম ভূইয়ার। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা মানিক।

জামপুর ইউনিয়নের ৯ টি ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা বর্ণাঢ্য র‌্যালী নিয়ে ডাক ঢোল বাজিয়ে সমাবেশে যোগ দেয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুদ্দিন খাঁন আবু, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক মোহাম্মদ হোসাইন, জামপুর ইউ পি যুবলীগের সাবেক সভাপতি দেওয়ান মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্নসম্পাদক আবু হোসেন চৌধুরী লিপন, কাঁচপুর ইউ পি যুবলীগের সভাপতি মাহাবুব আলম, জামপুর ইউ পি যুবলীগের সাধারণ সম্পাদক সামছুল হক, নোয়াগাঁও ইউ পি যুবলীগের সভাপতি আবু হানিফ, সাদিপুর ইউ পি যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, জামপুর ইউ পি ছাত্রলীগের সভাপতি আব্দুল আালীম, সাধারণ সম্পাদক রানা, আওলাদ হোসেন, মোবারক, আব্দুল ছালাম, তাইজুদ্দিন মুন্সি, আবু হানিফ সহ প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন জামপুর ইউনিয়নের  স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মোমেন মিয়া । প্রধান অতিথি ডা. বিরু বলেন, কোন জামাত বা বি এন পি আওয়ামীলীগ ও  স্বেচ্ছাসেবকলীগের সদস্য হয় তাহলে যে সদস্য করিবে তাকেও দল থেকে বহিস্কার করা হবে।

About the author

SOFT PRO IT