সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁ উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।  মঙ্গলবার (০২ জুলাই) বিকেলে সোনারগাঁ উপজেলার শেখকান্দা এলাকায় এমন ঘটনা ঘটলে সংবাদ পেয়ে পুলিশ রাতে নিহত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সোনারগাঁ ইউনিয়নের শেখকান্দা গ্রামের মুদি ব্যবসায়ী বাচ্চু মিয়ার (৫০) সাথে তার স্ত্রী মুকতাজের তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। তারই জের ধরে মঙ্গলবার বিকেলে বাচ্চু মিয়া তার স্ত্রী মুকতাজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর তিনি নিজে ঘরের আঁড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT