সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে স্টিল মিলে গলিত লোহা ছিটকে শ্রমিকের মৃত্যু

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁ উপজেলায় একটি স্টিল মিলে চুল্লির গলিত লোহা ছিটকে দগ্ধ হয়ে সুরুজ মিয়া (৩৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মার্চ) ভোরে উপজেলার কাঁচপুরে রহিম স্টিল মিলে এ ঘটনা ঘটে।

নিহত সুরুজ মিয়া মানিকগঞ্জের মৃত আব্দুস সাত্তার মোল্লার ছেলে। তিনি কাঁচপুরের রহিম স্টিল মিলের কোয়ার্টারে বাস করতেন এবং ওই কারখানায় অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ছলিমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাঁচপুরের রহিম স্টিল মিলের কাজ করার সময় চুল্লির গলিত লোহা ছিটকে দগ্ধ হয়ে সুরুজ মিয়ার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT