সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে সৌদি প্রবাসীর মৃতদেহ উদ্ধার

সোনারগাঁয়ে সৌদি প্রবাসীর মৃতদেহ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে আষাড়িয়ারচর ব্রীজের নিচ থেকে শুক্রবার (১৫ মার্চ) সকালে বাবুল হোসেন নামের এক সৌদি প্রবাসীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাবুল হোসেন নোয়াখালীর গোপালপুর উপজেলার বেগমগঞ্জ তিতাহাজরা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

নিহতের ফুপাতো ভাই মিলন মিয়া জানান, বৃহস্পতিবার রাতে বাবুল হোসেন সৌদি আরব থেকে দেশে ফিরে স্ত্রী ও দুই কন্যার সাথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে গাড়িযোগে নোয়াখালীর নিজ বাড়িতে যাচ্ছিলেন। গাড়িটি আষাঢ়িয়ারচর ব্রীজে এলে বাবুল মিয়া গাড়ি থেকে নেমে যান। এরপর তাকে আর পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, শুক্রবার সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে আষাড়িয়ারচর ব্রীজের নিচ থেকে বাবুল হোসেনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। তার সাথে একটি পাসপোর্ট, নগদ টাকা ও কিছু স্বর্ণালংকার পাওয়া গেছে। তার পেটের বাম পাশে একটি আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে এখানে লাশ ফেলে রেখে গেছে।

About the author

SOFT PRO IT