সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে সরকারী হালটের উপর বাড়ী নির্মাণ

সোনারগাঁয়ে সরকারী হালটের উপর বাড়ী নির্মাণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ে সরকারী হালটের উপর বাড়ী নির্মাণে অভিযোগ উঠেছে। সোনরাগাঁ উপজেলা  সাদিপুর ইউনিয়ন  ২ নং ওয়ার্ডের চৌড়াপাড়া কমিউনিটি  ক্লিনিক  হতে চৌড়াপাড়া জামে মসজিদ পর্যন্ত সরকারী হালট ১। সামসুল হক, ২। মোস্তফা মিয়া, ৩। আবু মাস্টার অবৈধ ভাবে দখল করে বাড়ি তৈরী করেছে।

এরজন্য এলাকার শতশত লোক চলাচলের প্রচন্ড সমস্যা হচ্ছে। এলাকার জনগন অবৈধ দখল মুক্ত করার জন্য  উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত ভাবে অভিযোগ করেন। ২৬ মে শনিবার দুপুরে উপজেলা ভূমি অফিস থেকে স্যারবিয়ার শফিউল ইসলাম সরোজমিনে আসেন এবং তদন্ত করে  সরকারী হালট  জমি সত্যতা শ্বিকার করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

26 May 2018

সোনারগাঁয়ে সরকারী হালটের উপর বাড়ী নির্মাণ

www.narayanganjbarta24.com