সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সোনারগাঁয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ৯ জানুয়ারি সোমবার সকালে মগবাজার এলাকায় বঙ্গবন্ধু লাইব্রেরি সংলগ্ন মাঠে সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো.রেজওয়ান উল ইসলাম। এসময় গরীব ও দুস্থ শীতার্তদের মাঝে ৩০০ পিস কম্বল বিতরণ করা হয়

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, খোরশেদ মোল্লা, জামাল হোসেন, ইউপি সদস্য নুরুল ইসলাম টিক্কা খান, সোলাইমান হোসেন, এস এম আলমগীর, মহিলা মেম্বার শাহিনা সহ প্রমুখ।

About the author

SOFT PRO IT