সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে শিমুল হত্যায় একজন রিমান্ডে

সোনারগাঁয়ে শিমুল হত্যায় একজন রিমান্ডে
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( কোর্ট প্রতিনিধি ) : সোনারগাঁয়ে শিমুল হত্যা মামলায় আটক ফারুক হোসেন নামের এক ব্যক্তির ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে তিনি  ১ দিনের মঞ্জুর করেন। আসামি ফারুক হোসেন সোনারগাঁ উপজেলার ভূইয়াপাড়া এলাকার মৃত আমান ভূইয়ার ছেলে।

প্রসঙ্গত, গত ২০ আগস্ট শিমুল কে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়। সবাই জানা যে শিমুল আত্মহত্যা করেছে । কিন্তু শিমুলের বড় ভাই ঢাকায় রিকসা চালক সে বিশ্বাস করে না তার ভাই আত্মহত্যা করেছে। সে বাদী হয়ে  সোনারগাঁ থানায় একটি মামলা করেন। মামলা নং ৩৩/১৯। পুলিশ তদন্ত করে জানতে পারে যে এটা হত্যাকান্ড। শিমুলের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে চিহ্ন ছিলো।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

13 February 2020

সোনারগাঁয়ে শিমুল হত্যায় একজন রিমান্ডে

www.narayanganjbarta24.com