সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদান

সোনারগাঁয়ে শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নে কাইকারটেক নবাব হাবিবউল্লাহ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে পরিচয়পত্র প্রদান করা হয়েছে। সোমবার (১১ মার্চ) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মোগরাপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান হাজী আব্দুস সামাদ প্রধান আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষানুরাগীদের মধ্যে মো. নুরুল ইসলাম, কাজী মঞ্জুর মেম্বার, খলিল মেম্বার, কাজী রবিন, ফারুক প্রধান, বাদল প্রধান, কামরুল হাসান, রবিউল প্রধান, দ্বীন ইসলাম, রোমান, মফিজ, রাজিব, অহিদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

পরিচয়পত্র পাওয়া প্রসঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকরা জানায়, কাইকারটেক নবাব হাবিবউল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আব্দুস সামাদ প্রধানের প্রচেষ্টায় বিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি ৪ তলা বিশিষ্ট একটি নতুন ভবনের নির্মাণ কাজ চলছে। আজ শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদানের মাধ্যমে বিদ্যালয়টি আরো একধাপ এগিয়ে গেল।

About the author

SOFT PRO IT