সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে যুবদল সভাপতি সহ শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান

সোনারগাঁ যুবদলের সাবেক সভাপতি সহ শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সোনারগাঁ প্রতিনিধি) : নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর যুবদলের সাবেক সভাপতিসহ শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন। ১০ সেপ্টেম্বর সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ উপজেলার জেলা অডিটোরিয়ামে পৌর জাতীয় পার্টির আহবায়ক এমএ জামান ভূইয়ার সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসেডিয়াম সদস্য, অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত খোকা এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির নেতা হাজী রেজাউল করিম ঢাকা, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাঈম ইকবাল, পৌরসভার সাবেক কাউন্সিলর গরীব নেওয়াজ, সোনারগাঁ পৌরসভার জাতীয় পার্টির যুগ্ম- আহবায়ক মোহাম্মদ আলী, হাজী লিয়াকত আলী, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব হাজী শহীদ সরকার ও সোনারগাঁ পৌরসভার জাতীয় পার্টির সদস্য সচিব হাজী শফিকুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: আশরাফুল ভূইয়া মাকসুদ, সাবেক পৌর যুবদলের সহ-সভাপতি মোক্তার হোসেন, সাদিপুর ইউনিয়নের জাতীয় পাটির নেতা আবুল হোসেন ,পিরোজপুর ইউপি সদস্য আব্দুল মান্নানসহ জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT