সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধা বিজয়স্তম্ভ ও পার্ক উদ্ধোধন করলেন এমপি খোকা

সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজয়স্তম্ভ ও পার্ক উদ্ধোধন করলেন এপি খোকা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদাতা ) : সোনারগাঁয়ে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মুক্তিযোদ্ধা স্মৃতি বিজয়স্তম্ভ, সোনারগাঁ পার্ক উদ্ধোধন  ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে । ১ লা সেপ্টেম্বর শনিবার ‍দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলামের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা স্মৃতি বিজয়স্তম্ভ, সোনারগাঁ পার্ক উদ্ধোধন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁ ) আসনের এমপি লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী ও সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদ্য সাবেক কমান্ডার সোহেল রানা।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, ডেপুটি কমান্ডার ওসমান গণি, সাবেক ডেপুটি কমান্ডার সানি উল্লা মিলন, ডেপুটি কমান্ডার এডভোকেট নরুল হুদা, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী , বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্দে মোল্লা বাদশা, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরিফ মাসুদ বাবু, সোনারগাঁ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ছনিয়া আক্তার, সদস্য আলেয়া আক্তার, সোনারগাঁ উপজেলার মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

01 September 2018

সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধা বিজয়স্তম্ভ ও পার্ক উদ্ধোধন করলেন এমপি খোকা

www.narayanganjbarta24.com