সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে মান্নানের পক্ষে কল্যান পার্টির সোহেলের গণসংযোগ

সোনারগাঁয়ে মান্নানের পক্ষে কল্যান পার্টির সোহেলের মিছিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) :  নরায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁও) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এর পক্ষে ব্যপক গণসংযোগ করেছেন রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা । ২৪ ডিসেম্বর সোমবার বিকালে বিশাল মিছিল নিয়ে সোনারগাঁয়ে ধানের শীষ প্রতীকের প্রচারনা চালিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়ন বি এন পি এর সভাপতি জনাব মুজাহিদ, সহ সভাপতি হাজী কিবরিয়া, সাবেক ইউপি মেম্বার ইব্রাহিম যুবদল নেতা শাহীন শিকদার, শাহীন মোল্লা বাবু এমদাদ মোল্লা সহ কল্যাণ পার্টি ও বি এন পি নেতাকৰ্মী ও অসংখ্য সাধারণ মানুষ।

গণসংযোগ কালে সাংবাদিকদের জানান, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সঠিক সুন্দর নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন আশা করি।  এবং চট্রগ্রাম-৫ আসনে ধানের শীষ মার্কার প্রার্থী বাংলাদেশ কল্যাণ পার্টির মাননীয় চেয়ারম্যান জননেতা মেজর জেনারেল অব: সৈয়দ মোহাম্মদ ইবরাহীম বীর প্রতীক এর নির্বাচনী প্রচারণায় গাড়ী বহরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কল্যান পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা নিবার্চনে অংশ নিতে গত ২৫ নভেম্বর রবিবার নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁ ) আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

About the author

SOFT PRO IT