নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে মসজিদের ইমামকে গলাকেটে হত্যা

সোনারগাঁয়ে মসজিদের ইমামকে গলাকেটে হত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মল্লিকেরপাড়া এলাকায় দিদারুল ইসলাম নামে এক মসজিদের ইমামের মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ২২ আগস্ট) ভোরে মুসল্লীরা মসজিদে ফজরের নামাজ পড়তে এসে ইমামের কক্ষে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

নিহত দিদারুল ইসলাম খুলনা জেলার তেরখাদা উপজেলার রাজাপুর গ্রামের মৃত আফতাব উদ্দিন ফরাজীর ছেলে। ঈদের ছুটি কাটিয়ে তিনি গত মঙ্গলবার মসজিদে আসেন বলে মুসল্লীরা জানান।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম ও সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, উপজেলার মল্লিকেরপাড়া জামে মসজিদের ইমাম দিদারুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বুধবার রাতের কোন এক সময় এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের সনাক্ত করা হবে।

About the author

SOFT PRO IT