সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ভূঁইয়া ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

সোনারগাঁয়ে ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে ভূঁইয়া ফাউন্ডেশন এর উদ্যোগে উপজেলার বারদী ইউনিয়নের অসহায় ও গরীব পরিবারগুলোর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূঁইয়া ফাউন্ডেশন সোনারগাঁ এর চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল ভূঁইয়া। শুক্রবার (৩১ মে) গোয়ালপাড়া ও নুনেরটেক এলাকায় পৃথকভাবে সেমাই-চিনি সহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল ভূঁইয়া দেশের বিত্তশালীদেরকে নিজ সাধ্য অনুযায়ী গরীবদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।  ভূঁইয়া ফাউন্ডেশন সোনারগাঁ এর সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে আরো উপস্তিত ছিলেন, করিম মেম্বার, জজ মিয়া মেম্বার, রিপন মুন্সী, শাহীন মুন্সী, মোখলেস মিয়া, মোবারক হোসেন, হোসেন প্রধান প্রমুখ।

About the author

SOFT PRO IT