সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইকবালকে শিক্ষকদের সমর্থন

সোনারগাঁয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইকবালকে শিক্ষকদের সমর্থন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবু নাইম ইকবালকে সমর্থন জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সমিতির সোনারগাঁ উপজেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে সোনারগাঁয়ের একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভায় তারা আনুষ্ঠানিকভাবে এ ঘোষনা দেন। এসময় আবু নাইম ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি ওয়াহিদুজ্জামান, সাধারন সম্পাদক মো. শাহজাহান, সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি আব্দুর রহিম, সাধারন সম্পাদক তৈয়বুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় শিক্ষকরা আবু নাইম ইকবালকে দোয়া ও সমর্থন জানিয়ে বলেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবু নাইম ইকবাল দীর্ঘদিন যাবত নিজস্ব অর্থায়নে উপজেলার শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি সমাজসেবায় যে বিশেষ অবদান রেখেছেন তা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। তিনি একজন সুশিক্ষিত, শিক্ষানুরাগী ও সমাজসেবক। তিনি উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক। ভাইস চেয়ারম্যান পদে এ উপজেলায় তার চেয়ে যোগ্য কোন প্রার্থী নেই। তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলাবাসী তার দ্বারা অনেক উপকৃত হবে।

About the author

SOFT PRO IT