সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে সাবেক স্ত্রীকে ধর্ষণ

ধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৭ এপ্রিল) ভুক্তভোগী  নারী বাদী হয়ে সোনারগাঁ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলা বিবরণীতে ওই নারী উল্লেখ করেন, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দাউদেরগাঁও গ্রামের রহমত আলীর ছেলে শাহ আলমের সঙ্গে তার ২০১৬ সালে বিয়ে হয়। পরে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিকভাবে কয়েকবার ঝগড়া হলে ২০১৮ সালে তাদের বিচ্ছেদ হয়। গত কিছু দিন ধরে আবারো তাদের বাসায় গিয়ে শাহ আলম তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। সম্প্রতি তিনি অন্ত:সত্ত্বা হয়ে পড়লে তাকে বিয়ের জন্য বলে। পরে অভিযুক্ত শাহ আলম বিয়ে না করে তালবাহানা শুরু করে এবং বাড়িতে অবস্থান না করে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। পুলিশ আসামীকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে।

About the author

SOFT PRO IT