সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে বিপুল পরিমাণের ফেন্সিডিলসহ গ্রেফতার ২

সোনারগাঁয়ে বিপুল পরিমাণের ফেন্সিডিলসহ গ্রেফতার ২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফেন্সিডিলসহ মো. রবিন মিয়া (২২) ও মো. আলমগীর মিয়া (২০) নামে দুই মাদক পাচারকারীকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব। ১লা ডিসেম্বর বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া বাজার এলাকায় চেকপোষ্ট স্থাপন করে বিভিন্ন পরিবহন তল্লাশীকালে এক পর্যায়ে কুমিল্লা থেকে আগত ঢাকা অভিমুখী একটি পিকআপ তল্লাশী করে ৩০০ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করে র‌্যাব-১১ দল। গ্রেফতারকৃত আসামী মো. রবিন মিয়া আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকার আ: হামিদের ছেলে এবং অপর আসামী মো. আলমগীর মিয়া কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর থানাধীন জিকুরজোরা এলাকার মৃত হেলাল মিয়ার ছেলে বলে জানা যায়।

১লা ডিসেম্বর বুধবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, সোনারগাঁয়ে ফেন্সিডিলসহ মো. রবিন মিয়া (২২) ও মো. আলমগীর মিয়া (২০) নামে দুই মাদক পাচারকারীকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক পাচার কারী। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে পিকআপযোগে পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান।  এছাড়া গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT