সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে বিএমএসএফ এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সোনারগাঁয়ে বিএমএসএফ এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : সোনারগাঁয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কেটে বর্ণাঢ্য ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মদিন পালিত হয়েছে।

মোগরাপাড়া চৌরাস্তা সোনারগাঁয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর নিজস্ব কার্যালয়ে ১৫ জুলাই সোমবার বিকাল ৪টায় বিএমএসএফ এর সোনারগাঁয় আঞ্চলিক কমিটির আহবায়ক কমিটির সদস্য হাজী শাহ জালালেরর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁ থানার উপ -পরিদর্শক আমিনুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্যে বেসরকারি টেলিভিশন চ্যালেন এস এর এম এ নাসের বলেন, মফস্বল সাংবাদিকরা গণমাধ্যমের প্রাণ। তৃলমূল সাংবাদিকদের দাবি ও সমস্যা গুলো দ্রুত সমাধান করা উচিত। আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন বন্ধ করা ও সাংবাদিক সুরক্ষা আইন পাশ সহ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবী বাস্তবায়নে সরকারের নিকট জোর দাবী জানান। আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন অতিথিবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ আহবায়ক কমিটির সদস্য সচিব মো. ফারুকুল ইসলাম, মাজহারুল ইসলাম রাসেল, মো. রিপন সরকার, শাহাদাত হোসেন, সামির সরকার, মো. রুহুল আমিন , মো. মিঠু, সুমন হাসান, মাসুদ রানা, মোক্তার হোসেন, মামুনুর রশীদ পাপ্পু , মো. সোহেল সহ প্রমুখ।

About the author

SOFT PRO IT