রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে বিএনপির নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদান

সোনারগাঁয়ে বিএনপির নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক লিয়াকত হোসেন খোকাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নারায়ণগঞ্জ জেলা তারেক জিয়া পরিষদের সাধারন সম্পাদক হাজী রাজু আহমেদ রমজানের নেতৃত্বে সোনারগাঁয়ের প্রায় শতাধিক বিএনপির নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছে।

মঙ্গলবার (১১ জুন) সকালে জেলার আমলাপাড়া এলাকায় এমপি খোকার কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠিত হয়। এসময় এমপি খোকা জাতীয় পার্টিতে যোগদানকারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং সবাইকে সঙ্গে নিয়ে মৃত্যু পর্যন্ত সোনারগাঁয়ের উন্নয়ন ও সেবামূলক কাজ করার আশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা তারেক জিয়া পরিষদের সাধারন সম্পাদক হাজী রাজু আহমেদ রমজান সোনারগাঁ থানা যুবদলের সভাপতি প্রার্থী ছিলেন। কিছুদিন পূর্বে পৌরসভা বিএনপির সভাপতি এম এ জামান, বিএনপি নেতা খোরশেদ আলম, আতাউর ও টিটু সহ আরো অনেকেই জাতীয় পার্টিতে যোগদান করেছিলেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার হাজী রাজু আহমেদ রমজান বিএনপি ছেড়ে জাতীয় পার্টিতে যোগদান করলেন।

About the author

SOFT PRO IT