সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে বাল্য বিয়ে পড়িয়ে কাজীসহ ৪ জন জেলে

সোনারগাঁয়ে বাল্য বিয়ে পড়িয়ে কাজীসহ ৪ জন জেলে
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় বাল্য বিয়ে পড়ানোর অপরাধে কাজীসহ ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাজী হাবিবুর রহমান মঙ্গলবার রাতে কাঁচপুর বাজারস্থিত তার কাজী অফিসে ৯ম শ্রেণিতে পড়–য়া এক স্কুল ছাত্রীকে তার প্রেমিকের সঙ্গে বাল্য বিবাহ পড়ান। এসময় গোপন সংবাদের ভিত্তিতে কাজী অফিসে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয় এবং কাজী হাবিবুর রহমান, তার সহযোগি আতাউর, কাউসার গাজী ও শফিকুলকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কাজী হাবিবুর রহমানকে ১ বছর, তার সহযোগী আতাউর ও শফিকুলকে ১ বছর এবং কাউসার গাজীকে ৬ মাসের কারাদ- দেওয়া হয়। এছাড়া কাজী হাবিবুর রহমানের লাইসেন্স বাতিলের জন্য আবেদন করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ রয়েছে, কাজী হাবিবুর রহমান একজন জামায়াতে ইসলামীর কর্মী। তিনি কাঁচপুর শিল্পাঞ্চলের বিভিন্ন মিল কারখানার অপরিনত বয়সের পুরুষ ও নারী শ্রমিকদের কাছ থেকে অধিক টাকা নিয়ে বাল্য বিয়ে পড়াতেন। তাই অবিলম্বে তার কাজীর লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

About the author

SOFT PRO IT