সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে বালুর টাকা নিয়ে সংঘর্ষে নিহত-১

নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ে বালুর টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০ টায় বৈদ্যেরবাজার ইউপির টেকপাড়া আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন টেকপাড়া আমিরাবাদ এলাকার আরজ আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছে টেকপাড়া আমিরাবাদের নুর মিয়ার ছেলে আল-আমিন, ইয়ানুসের ছেলে আবু হানিফ ও আয়েব আলী মেম্বারের ছেলে সিরাজ।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, এলাকাবাসীর কাছ থেকে জেনেছি, বৈদ্যর বাজার এলাকায় অবৈধ বালু টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে জাকির  খুন হয়েছেন। বালুমহলের টাকা ভাগাভাগি নিয়ে নবী হোসেন ও আমির হোসেনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহতদের ঢাকা কলেজ মেডিকেল হাসপাতাল নিলে চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

02 December 2019

সোনারগাঁয়ে বালুর টাকা নিয়ে সংঘর্ষে নিহত-১

www.narayanganjbarta24.com