সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে বাউল গান শুনে ফেরার পথে কিশোরীকে ধর্ষণের চেষ্টা

ধর্ষণের চেষ্টা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ে বাউল গান শুনে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে দুই যুবক ধর্ষণ চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মার্চ) রাতে উপজেলার সাদিপুর ইউপি এর লস্করবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এব্যাপারে ওই কিশোরীর বাবা শনিবার (২৩ মার্চ) সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, শুক্রবার রাতে লস্করবাড়ী এলাকায় সুরুজ মিয়ার বাড়িতে বাউল গান শুনতে যান কিশোরী মেয়ে নিয়ে তার বাবা। পরে শারীরিক অসুস্থতাবোধ করায় মেয়েকে রেখেই বাবা বাড়ি চলে আসেন। এর কিছুক্ষণ পর কিশোরী মেয়ে গান শুনে বাড়িতে ফেরার পথে পাশ্ববর্তী বাড়ির জামদানি কারিগর হৃদয় ও আরমান নামে দুই বখাটে কিশোরীকে তুলে নিয়ে পাশের একটি জঙ্গলে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই কিশোরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় অভিযোগ নেয়া হয়েছে, তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT