র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে পেঁয়াজের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান

সোনারগাঁয়ে পেঁয়াজের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : কম দামে কিনে বেশি দামে বিক্রির অভিযোগে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার কাঁচা বাজারের পেঁয়াজের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসেইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার উপ-পরিদর্শক আজিজুল ইসলাম আজিজ।

ভ্রাম্যমাণ আদালতের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসেইন জানান, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পেঁয়াজের দাম বেশি নিয়ে ভোক্তাদের উপর অনিয়ম করার দায়ে আলমগীর স্টোরকে ৫ হাজার টাকা এবং মার্জিয়া এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

18 November 2019

সোনারগাঁয়ে পেঁয়াজের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান

www.narayanganjbarta24.com