সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে পুুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে ডাকাত নিহত

বন্দুকযুদ্ধ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ে প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে টাওয়ার সুমন (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার ( ২৯ মে) ভোরে বারদী ইউনিয়নের শান্তিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় মজিদ নামে অপর এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত টাওয়ার সেলিম আড়াইহাজার উপজেলার বাসিন্দা।

বন্দুকযুদ্ধসোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, উপজেলার বারদী ইউনিয়নের শান্তিরবাজার এলাকায় ১০-১২ জনের একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন পুলিশ পাল্টা গুলি ছুড়লে টাওয়ার সুমন নামে এক ডাকাত নিহত হয়। এসময় এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

29 May 2018

সোনারগাঁয়ে পুুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে ডাকাত নিহত

www.narayanganjbarta24.com