সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে পিকআপ ভ্যানের চাপায় বৃদ্ধার মৃত্যু

শেরপুরে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় রিনা রানী (৬৫) নামে এক বৃদ্ধা নিহত বাসন্তী রানী (৬০) নামে আরেক বৃদ্ধা মারাত্মক আহত হয়েছেন। ২৯ই জুন মঙ্গলবার দুপুরে উপজেলার মদনপুর টু জয়দেবপুর সড়কের জামপুর মরিচটেক এলাকার বি আর স্পিনিং মিলের সামনে সড়ক পারাপারের সময় একটি পিকআপ ভ্যান তাদের চাপা দিলে দুর্ঘটনা ঘটে।

নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছেন তালতলা পুলিশ ফাঁড়ি কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। আহত বৃদ্ধা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

নিহত মিনা রানী জামপুর মরিচটেক এলাকার মৃত সুনীল চন্দ্র বিশ্বাসের স্ত্রী আহত বাসন্তী রানী একই এলাকার জীবন চন্দ্র বিশ্বাসের স্ত্রী।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বৃদ্ধার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT