রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে নির্বাচনী কেন্দ্র দখলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ, আটক ২

সোনারগাঁয়ে নির্বাচনী কেন্দ্র দখলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ, আটক ২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নের একটি নির্বাচনী কেন্দ্র দখলের চেষ্টা করেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী টিউবওয়েল মার্কা ওমর বাবু ওরফে বাবুল হোসেনের সমর্থকরা। শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ইউনিয়নের বরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ সময় দুই যুবককে মোটর সাইকেলসহ আটক করেছে পুলিশ। আটক দুই জন হলো, উপজেলার কাঁচপুর ইউনিয়নের আমির হোসেনের ছেলে সুমন (২১) ও জামানের ছেলে খোকন (২০)।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচনী কেন্দ্র দখলের চেষ্টার সময় মোটর সাইকেল সহ দুইজনকে আটক করা হয়েছে। তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক প্রার্থীর পক্ষে কেন্দ্র দখলের চেষ্টা করছিল। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

31 March 2019

সোনারগাঁয়ে নির্বাচনী কেন্দ্র দখলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ, আটক ২

www.narayanganjbarta24.com