সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে নাশকতার মামলায় বিএনপির দুই নেতা রিমান্ডে

সোনারগাঁয়ে নাশকতার মামলায় বিএনপির দুই নেতা রিমান্ডে
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁ থানার নাশকতার মামলায় বিএনপির ২ নেতাকে ৩ দিনের রিমান্ডে আদালত প্রেরণ করেছে। রবিবার (১৪ অক্টোবর) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীনের আদালত পুলিশের আবেদনে এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের আসামিরা হলেন- সোনারগাঁ যুবদলের নেতা একরামুল হক রবিন ও নুরুনবী মাষ্টার। এর আগে আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করে সোনারগাঁ থানা পুলিশ।

উল্লেখ্য, ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে ঘোষিত কর্মসূচি পালন করতে সোনারগাঁ এলাকায় মিছিল করলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে বিস্ফোরক সহ ২ জন কে আটক করে পুলিশ।

About the author

SOFT PRO IT