সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে দুই ডাকাত গ্রেফতার

সোনারগাঁয়ে দুই ডাকাত গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে মহাসড়কের দুর্ধর্ষ ডাকাত সাদ্দাম ওরফে টলি সাদ্দাম ও তার সহযোগী গ্রেফতার। মঙ্গলবার (১৭ডিসেম্বর) গভীর রাতে সোনারগাঁ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

সোনারগাঁ থানা পুলিশের এসআই আবুল কালাম আজাদ জানান, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির স্যার এর নির্দেশে ও আমার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে মহাসড়কের ডাকাত সর্দার সাদ্দাম ওরফে টলি সাদ্দাম (৩০) ও তার সহযোগী মো. রাব্বিকে (২৪) গ্রেফতার করি। ডাকাত সর্দার সাদ্দাম মোগড়াপাড়া এলাকার মহাসড়কে ডাকাতির লিডার হিসাবে পরিচিত। টলি সাদ্দাম বিরুদ্ধে সোনারগাঁ থানায় ১০টি ডাকাতি মামলাসহ সর্বমোট ১২টি মামলা রয়েছে এবং মো. রাব্বি বিরুদ্ধে ০৬টি ডাকাতি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ডাকাত সর্দার সাদ্দাম ওরফে টলি সাদ্দাম উপজেলার হাবিবপুর গ্রামের মোজাম্মেলের ছেলে ও মো. রাব্বি হাবিবপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। এই ডাকাত দলটি দীর্ঘ দিন ধরে সোনারগাঁ থানা সহ মদনপুর ও গজারিয়া থানা এলাকার মহাসড়কে ডাকাতি করে জীবিকা নির্বাহ করে থাকে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 December 2019

সোনারগাঁয়ে দুই ডাকাত গ্রেফতার

www.narayanganjbarta24.com