সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে দিনে-দূপুরে মটরসাইকেল চুরি

মটরসাইকেল চুরি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো.নাসির উদ্দিন ) : সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ণস্থ মহজমপুর এলাকা থেকে দিনে দূপুরে মটরসাইকেল চুরি হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ করেছেন দলিল লিখক মাসুদুর রহমান।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ৬ আগষ্ট ২০১৮ ইং তারিখে সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে আমার বসত বাড়ির গেইটের সামনে মটর সাইকেলটি যার রেজি: নাম্বার ( ঢাকা মেট্রো-হ-৪৫-৪৫৫৯ ) গাড়িটি রেখে বাসায় গিয়ে পৌনে ১১টার দিকে এসে গাড়িটি দেখি নাই। গাড়িটি অনেক খোজাখুজি করার পরও কোন সদ্ধান পাইনি। পরবর্তিতে সোনারগাঁ থানায় এসে অজ্ঞাত চোরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

দিনের বেলায় নিজের বাড়ির সামনে থেকে এমন দু:সাহসিক চুরির ঘটনায় এলাকার শান্তিপ্রিয় মানুষ আতঙ্ক বিরাজ করছে। এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করে জনগণের জান মালের নিরাপত্তা বিধানে স্থানীয় পুলিশের তৎপরতা বৃদ্ধির দাবী জানিয়েছেন এলাকার সাধারণ জনগণ।

About the author

SOFT PRO IT