সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

সোনারগাঁয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সিয়াম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বশিরগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সিয়াম আড়াইহাজার উপজেলার ফাউসা গ্রামের সাইদুল হকের ছেলে। তিনি সোনারগাঁওয়ের বশিরগাঁও গ্রামে নানার বাড়িতে থাকতেন।

তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আহসান উল্লাহ জানান, মঙ্গলবার বিকেলে দশ টাকার ‍প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে ডেকে নেয় সিয়াম। একপর্যায়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এছাড়া বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখানো হয়। পরে বাড়িতে এসে বাবা-মাকে বিষয়টি খুলে বলে ওই ছাত্রী।

তিনি জানান, এ ঘটনায় নুরুল ইসলাম ও খবর উদ্দিনের কাছে বিচার দাবি করে ভুক্তভোগীর পরিবার। কিন্তু তারা মেয়ের বিয়ের সময় সব খরচ বহন করার প্রলোভন দেখায়। বিষয়টি মেনে না নিয়ে ওই ছাত্রীর বাবা-মা সোনারগাঁ থানায় যেতে চাইলে বাধা দেয়ারও অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। পরে বুধবার রাতে ভুক্তভোগীর বাবা সোনারগাঁ থানায় মামলা করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

10 January 2020

সোনারগাঁয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

www.narayanganjbarta24.com