সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ডালিমের ভেতর ৮ হাজার ইয়াবা পাচারকালে মা-ছেলে আটক

সোনারগাঁয়ে ডালিমের ভেতর ৮ হাজার ইয়াবা পাচারকালে মা-ছেলে আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে ডালিমের ভেতরে ইয়াবা পাচারকালে কথিত মা-ছেলেকে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। রবিবার (১০ মার্চ) দুপুরে তাদের দুজনকে মেঘনা নিউ টাউনের সামনে থেকে আটক করা হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ী কথিত মা খুশি আক্তার কুমিল্লা জেলার দক্ষিন সদর থানার জামমুড়া গ্রামের ফজলুল হক মিয়ার স্ত্রী ও শাহালম উপজেলার বৈদ্যেরবাজার ইউপির পঞ্চবটি গ্রামের রব মিয়ার ছেলে।

সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নিউ টাউন মার্কেটের সামনে থেকে কথিত মা খুশি আক্তার (৫৫) ও শাহালম নামের দুই মাদক ব্যবসায়ী দুটি ডালিমের ভেতর থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাদের নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হবে।

About the author

SOFT PRO IT