সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে জেলেদের মাঝে চাউল বিতরণ করলেন এমপি খোকা

সোনারগাঁয়ে জেলেদের মাঝে চাউল বিতরণ করলেন এমপি খোকা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ইলিশ মাছ ধরা জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়। উপজেলা পরিষদের অর্থায়নে খাদ্য সহায়তা কার্যক্রমের অংশ হিসাবে উপজেলা মিলনায়তনে চাউল বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সোনারগাঁয়ের মেঘনা নদী থেকে ইলিশ মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে এমন ৫শ জন জেলের মাঝে খাদ্য সহায়তা হিসাবে জনপ্রতি ২৫ কেজি চাউল দেয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

15 November 2019

সোনারগাঁয়ে জেলেদের মাঝে চাউল বিতরণ করলেন এমপি খোকা

www.narayanganjbarta24.com