সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে চোরাই মোবাইল কেনাবেচার সময় গ্রেফতার ২

সোনারগাঁয়ে চোরাই মোবাইল কেনাবেচার সময় গ্রেফতার ২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকা থেকে দুই চোরাই মোবাইল কারবারিকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। আজ ১০ই মে সোমবার উপজেলার কাচঁপুর এলাকার রুপালি মার্কেটের কাঁচাবাজার থেকে চোরাই মোবাইল কেনাবেচার সময় হাতে নাতে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ২০ টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা আসামীরা হলেঅ : জাকির হোসেন (২৩) এবং নজরুল ইসলাম (৩৮)।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, চোরাই মোবাইল কেনাবেচার সময় আমরা তাদের হাতে নাতে ধরতে সক্ষম হই এবং গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

10 May 2021

সোনারগাঁয়ে চোরাই মোবাইল কেনাবেচার সময় গ্রেফতার ২

www.narayanganjbarta24.com