র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে চার ফার্মেসীকে জরিমানা

সোনারগাঁয়ে চার ফার্মেসীকে জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : নিন্মমানের ওষুধ বিক্রির অপরাধে সোনারগাঁয়ে চার ওষুদের দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩০ জুলাই) উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় এলাকায় এ অভিযান চালানো হয়।উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল হুসেইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

নাজমুল হুসেইন জানান, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার বিভিন্ন ওষুদের দোকানগুলো নিম্নমানের ওষুদ বিক্রি করে আসছে। অভিযান চালিয়ে নিম্নমানের ওষুধ বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শিরিন ফার্মেসীকে ২০ হাজার, বিসমিল্লাহ ফার্মেসীকে ৫ হাজার, সোনারগাঁ ফার্মেসীকে ৭ হাজার, জামাল ফার্মেসীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ড্রাগ সুপার ইকবাল হোসেন।

About the author

SOFT PRO IT