সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ঘুরতে এসে লাশ হলো যুবক

সোনারগাঁয়ে ঘুরতে এসে লাশ হলো যুবক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ ( রুবেল মিয়া, সোনারগাঁ ) : সোনারগাঁ উপজেলার মেঘনা পাওয়ার প্লান্টে ঘুরতে এসে প্লান্টের ড্রেনে পড়ে নিখোঁজ সেই যুবকের লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গতকাল (২৭মে) রাতে মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। নিহত রিগান(২৪) লালমনিরহাট জেলার আদিতমারী থানার দুর্গাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

সোনারগাঁ থানার এসআই রোস্তম হোসেন জানান, মঙ্গলবার ঈদের পরের দিন রিগান ২ বন্ধুর সাথে মেঘনা পাওয়ার প্লান্টে ঘুরতে আসে। এসময় অসাবধানতা বসতঃ তার পা পিছলে পাওয়ার প্লান্টের ড্রেনে পড়ে নিখোঁজ হয়। এরপর ড্রেনের বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর রিগানকে উদ্ধার সম্ভব হয়নি।

পরে গতকাল বুধবার সন্ধ্যার দিকে তার লাশ মেঘনা নদীতে তার লাশ ভেসে উঠলে এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ রিগানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

28 May 2020

সোনারগাঁয়ে ঘুরতে এসে লাশ হলো যুবক

www.narayanganjbarta24.com