সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-২

সোনারগাঁয়ে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ে গাঁজা ও ইয়াবাসহ খাইরুল ইসলাম (৩২) ও মো. ইউসুফ (৩৫) নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসয় তাদের কাছ থেকে ৩ হাজার ৫শ পিস ইয়াবা ও ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। রবিবার (২৬ জানুয়ারি) রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে আষাঢ়িয়ার চর সাকিনে বিসমিল্লাহ ফিলিং ষ্টেশনের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার পাথরের বালি এলাকার নুরুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম (৩২) ও কোতয়ালীর তেলুকুনা থানার তাজুল ইসলামের ছেলে মো. ইউসুফ (৩৫)।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, রবিবার মধ্যরাতে সোনারগাঁয়ের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে আষাঢ়িয়ার চর সাকিনে বিসমিল্লাহ ফিলিং ষ্টেশনের সামনে থেকে সন্দেহে হওয়ায় দুইজনকে তল্লাশি করে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

27 January 2020

সোনারগাঁয়ে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-২

www.narayanganjbarta24.com