সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে শুক্কুর আলী (৭০) নামের এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (১১ মে) রাতে নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী ভৌমিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাতিজি আছিয়া বেগম বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

জানা যায়, নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী ভৌমিকপাড়া এলাকার মৃত এমাজউদ্দিনের ছেলে শুক্কুর আলীকে কিছুদিন পূর্বে তার সন্তানরা বাড়ি থেকে বের করে দেয়। এরপর থেকে তিনি তার ভাতিজি আছিয়া বেগমের বাড়িতে থাকতেন। পারিবারিক অশান্তির জেরে শনিবার রাতের কোন এক সময় তিনি ঘরের পাশের আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে এলাকাবাসীর ধারণা। এ ঘটনায় আছিয়া বেগম বাদি হয়ে রবিবার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

About the author

SOFT PRO IT