সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে একসঙ্গে ৩ পুত্র সন্তান জন্ম

সোনারগাঁয়ে একসঙ্গে ৩ পুত্র সন্তান জন্ম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একসঙ্গে তিন পুত্র সন্তান জন্ম দিয়েছেন মনিষা মেহজাবিন নামের এক গৃহবধূ। ৪ঠা ডিসেম্বর রবিবার রাতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক সাইবা আক্তারের তত্ত্বাবধানে মনিষা তিন সন্তানের জন্ম দেন।

এদিকে তাদের পরিবারে ১০ বছর বয়সী আরও এক পুত্র সন্তান রয়েছে। মনিষা উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে নাসির উদ্দিনের স্ত্রী। নাসিরউদ্দিন পেশায় একজন বেসরকারি চাকরিজীবী।

মনিষার চিকিৎসক সাইবা আক্তার জানান, রবিবার রাত ১০টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তান জন্ম দেন মনিষা মেহজাবিন। বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ রয়েছেন। তারা এখনো হাসপাতালেই চিকিৎসাধীন।

তিনি আরও জানান, এ দম্পতি আগে থেকেই গর্ভে তিন সন্তান থাকার বিষয়টি জানতেন। আল্ট্রাসনোগ্রাফিতে এটি ধরা পড়ে। সফলভাবে তিন শিশু জন্ম নেওয়ায় তারা অনেক খুশি

About the author

SOFT PRO IT