নারায়ণগঞ্জ নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে উদ্ধার হওয়া গলিত লাশটি স্কুল ছাত্রী জান্নাতুলের

সোনারগাঁয়ে উদ্ধার হওয়া গলিত লাশটি স্কুল ছাত্রী জান্নাতুলের
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের পিয়ারনগর এলাকায় একটি ঝোপ হতে গত ৪ অক্টোবর শুক্রবার উদ্ধার হওয়া অজ্ঞাত কিশোরীর গলিত লাশের পরিচয় সনাক্ত করেছে পুলিশ। তার নাম জান্নাতুল জেবা। সে ঢাকার যাত্রাবাড়ির কোনাপাড়া এলাকার মান্নান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৮ম অষ্টম শ্রেণির ছাত্রী। গত ৩০ সেপ্টেম্বর সে নিখোঁজ হয়। এ ঘটনায় ডেমরা থানায় একটি জিডি করা হয়।

সোনারগাঁ থানার এসআই আবুল আজাদ জানান, গত ৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের পিয়ারনগর এলাকার একটি ঝোপের ভেতর একটি গলিত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে হাত, পা ও মাথা বিহীন কিশোরীর গলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়েরের পর তদন্তের দায়িত্ব পান এসআই আবুল কালাম আজাদ। তিনি লাশের পরিচয় সনাক্ত করতে কাজ শুরু করেন। পরে নিহতের পরিহিত জামা কাপড় ও জুতা নিয়ে দেশের বিভিন্ন থানায় যোগাযোগ করে জানতে পারেন যে ডেমরা থানায় এ ধরনের একটি মেয়ে নিখোঁজের ঘটনায় জিডি করা হয়েছে। পরে ওই জিডির সূত্র ধরে ৮ অক্টোবর সোমবার রাতে তিনি নিহতের মা বাবাকে নিহতের পরিহিত জামা কাপড় ও জুতা দেখালে তারা তার পরিচয় সনাক্ত করেন।

এসআই আজাদ আরো জানান, জান্নাতুল জেবা যাত্রাবাড়ির কোনাপাড়া এলাকার মান্নান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৮ম অষ্টম শ্রেণির ছাত্রী। সে গোপালগঞ্জ জেলার চরমানিকদা গ্রামের দিদার মিয়ার মেয়ে। তার পরিবার কোনাপাড়া এলাকায় ভাড়া থাকেন। শীঘ্রই এ হত্যাকান্ডের ক্লু উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে।

এদিকে নিহত জান্নাতুল জেবার মা মানছুরা বেগম জানান, গত ৩০ সেপ্টেম্বর রাতে কে বা কাহারা তার মেয়েকে ফুসলিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর বহু খোঁজাখুজি করেও তাকে আর পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

09 October 2019

সোনারগাঁয়ে উদ্ধার হওয়া গলিত লাশটি স্কুল ছাত্রী জান্নাতুলের

www.narayanganjbarta24.com