নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ইউপি সদস্যদের সাথে ফেন্সীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে ইউপি সদস্যদের সাথে ফেন্সীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও সংবাদ দাতা ) : আসন্ন ৩১ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যদের সাথে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহমুদা আক্তার ফেন্সীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার  (১০ মার্চ) দুপুরে ফেন্সীর নিজ বাসায় এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার সোনারগাঁ শাখার চেয়ারম্যান ও এমপি খোকার সহধর্মিনী ডালিয়া লিয়াকত। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউপির সংরক্ষিত মহিলা মেম্বার শাহিদা আক্তার, নুর জাহান, রহিমা বেগম, পিরোজপুর ইউপির মর্জিনা আক্তার, নুরজাহান বেগম, ছোয়া আক্তারসহ সোনারগাঁ পৌরসভা, সম্ভপুরা, কাঁচপুর, সনমন্দী, নোয়াগাঁও, বারদী, বৈদ্দেরবাজারের বিভিন্ন ইউপির সংরক্ষিত মহিলা মেম্বারবৃন্দ।

About the author

SOFT PRO IT