সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে আবু নাইম ইকবালের গণসংযোগ

সোনারগাঁয়ে আবু নাইম ইকবালের গণসংযোগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু নাইম ইকবাল শনিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার উত্তরাঞ্চলের জামপুর ইউনিয়নের পেরাব এবং সাদিপুর ইউনিয়নের কোনাবাড়ি ও বড়বাড়ি সহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। এসময় উত্তরাঞ্চলের ভোটাররা তাকে ব্যাপক সাড়া দিয়েছে।

ভোটাররা জানায়, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবু নাইম ইকবাল একজন শিক্ষানুরাগী। তিনি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও শিক্ষা কমিটির সদস্য। উপজেলার অসংখ্য শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে তার অনুদান রয়েছে। ভাইস চেয়ারম্যান পদে তার চেয়ে যোগ্য আর কোন প্রার্থী এ উপজেলায় নেই। তাই আগামী ৩১ মার্চ দলমত নির্বিশেষে উপজেলার সর্বস্তরের মানুষ তালা প্রতীকে ভোট দিয়ে আবু নাইম ইকবালকেই ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবে।

গণসংযোগকালে আবু নাইম ইকবালের সঙ্গে বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার, পৌরসভার কাউন্সিলর, স্কুল-কলেজের শিক্ষক, রাজনীতিবিদ ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় তিনি পেরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

About the author

SOFT PRO IT