খেলা সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে আবুল হাসনাত স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে প্রয়াত সোনারগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত স্মরণে সাদিপুর ইউনিয়নের ঐতিহাসিক নয়াপুর মাঠে ১৪ ই জুলাই শুক্রবার বিকেলে আবুল হাসনাত স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সাদিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও মরহুমের ছেলে আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার। খেলার প্রাক্কালে তিনি খেলোয়ারদের সাথে কুশল বিনিময় করেন এবং সমবেত সকলকে নিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু, সা. সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সম্পাদক লিটন খাঁন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকির হোসেন, সাদিপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি দেলোয়ার হোসেন, সা. সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক কামরুল হাসান ও চাহেল মোল্লা, কাঁচপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মাহবুব আলম, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু হানিফ, সা. সম্পাদক নাজমুল, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ সিরাজুল ইসলাম শাহীন, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সালাউদ্দিন মাসুম, সা. সম্পাদক কামাল হোসেন, ছাত্রলীগ নেতা মামুন, ওবায়দুল্লাহ বাদল সহ সোনারগাঁও উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রায় ১৬টি দলকে নিয়ে এ টুর্নামেন্ট হবার কথা রয়েছে এবং উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ (নয়াপুর) ও সোনারগাঁও সুপার স্টার ক্লাব অংশগ্রহণ করেছে বলে জানা গেছে।

About the author

SOFT PRO IT