সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে আওয়ামী লীগ নেতার গাড়ি পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

সোনারগাঁয়ে আওয়ামী লীগ নেতার গাড়ি পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁ উপজেলায় আওয়ামী লীগ নেতা আল আমিনের গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার জামপুর তিলাব এলাকায় এ ঘটনা ঘটে।

আল আমিন জানান, রাতে আমার পাজেরো গাড়িটি বাড়ির বাইরে রেখে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত দেড়টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে আমার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে বাড়ির লোকজনের সহযোগিতায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।

ঘটনার খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান আল আমিন।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, আগুন লাগানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

23 December 2019

সোনারগাঁয়ে আওয়ামী লীগ নেতার গাড়ি পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

www.narayanganjbarta24.com